আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয়ের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মহান এই দিনে জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে স্বাধীনতার সূর্যসন্তান বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করেছে। সকালে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় হবিগঞ্জ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সম্মিলিতভাবে সালাম ও অভিবাদন গ্রহণ করেন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন।

কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সার্কেলগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত), বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবসের এই আয়োজনের মাধ্যমে হবিগঞ্জ জেলা পুলিশ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com