ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: সড়কে শৃঙ্খলা রক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ ও জরুরি সেবা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের টহল পার্টির অবস্থান ও ২৪ ঘণ্টা খোলা যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের কন্ট্রোলরুমে যোগাযোগের জন্য নির্ধারিত নম্বর ০১৩২০-১৮৫০৯৮। যে কোনো জরুরি প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করা যাবে।
এছাড়াও সিলেট রিজিয়নের আওতাধীন ৭টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জদের সরাসরি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে—ভৈরব হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬২১,খাঁটিহাতা হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬৯৯, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬৪৭, শেরপুর হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬৭৩, তামাবিল হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬৩৪, সাতগাঁও হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬৮৬, জয়কলস হাইওয়ে থানা (ওসি): ০১৩২০-১৮৪৬৬০
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম জানান, মহাসড়কে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যে কোনো দুর্ঘটনা, যানজট বা জরুরি পরিস্থিতিতে সাধারণ জনগণকে দ্রুত এই নম্বরগুলোতে যোগাযোগ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন সার্বক্ষণিকভাবে সড়কে দায়িত্ব পালন করছে এবং জনসেবায় ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার।
#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com