মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ৫২ বিজিবির অধিনায়ক, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সকল থানার অফিসার ইনচার্জসহ (ওসি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা ও প্রয়োজনীয় সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান সম্পাদক : নূরুল ইসলাম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :
আল-ফাহাদ কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইন হাউস, আফরোজগঞ্জ-৩২০৩, শেরপুর, মৌলভীবাজার।
ফোন: +৮৮ ০১৭২৮-২৪২৭৮৮, ই-মেইল: creativenewsbd2019@gmail.com