• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম


অধিকার আদায়ে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট টাইম: September 23, 2024 3:40 pm




অভিভাবকত্ব, উত্তরাধিকার আইনে বৈষম্য রেখে নারীদের অধিকারবঞ্চিত করা হচ্ছে। অধিকার আদায়ের বিষয়গুলোতে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। সমতল, পাহাড়, দলিত, হিজড়া, কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি—প্রত্যেকের অধিকার আদায়ের বিষয়ে জোর দিয়ে অন্তর্ভুক্তিমূলক সমতার সমাজ গড়ে তুলতে হবে।

আজ সোমবার ‘সংলাপ: সবাই মিলে সমতা’ শিরোনামের এক সংলাপে এ কথা বলেন বক্তারা। রাজধানীর গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ এ সংলাপের আয়োজন করে। সংলাপে উপস্থিত ছিলেন উন্নয়নকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, অভিনয়শিল্পী, উদ্যোক্তা, কৃষক, যুবক, শিশু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা।