• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল

আপডেট টাইম: August 29, 2026 10:19 pm



আমিরুল ইসলাম সাহেদ:

মৌলভীবাজারে একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মরহুম এবাদুল হক দুলুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একতা স্পোর্টিং ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ ও সদস্য শিবলু আহমদ।

এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং একতা স্পোর্টিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এবাদুল হক দুলু ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। শিক্ষকতার পাশাপাশি সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে ক্লাবের পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

বক্তারা মরহুম এবাদুল হক দুলুর কর্ম, নেতৃত্ব, ভালোবাসা ও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একতা স্পোর্টিং ক্লাব, কাজীরবাজার, মৌলভীবাজার এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।