• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


ওসমানীনগরে চিনিকাণ্ডে আটক দুই বিএনপি নেতা বহিষ্কার

আপডেট টাইম: October 14, 2024 2:44 pm




অবৈধ কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকার প্রাথমিক অভিযোগে সিলেট মহানগরের ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কে দলের সকল পর্যায়ের পদপদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল সিলেট সীমান্তের জৈন্তাপুর থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় একটি ট্রাকে অবৈধ ২৫০ বস্তা চিনি নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পেছনে কালো রঙের একটি মাইক্রোবাস, বক্সি নিয়ে ট্রাকটিকে অনুসরণ করছিলেন চারজন চোরাকারবারি।

পথিমধ্যে চিনির চালান লুটের চেষ্ঠা করে একদল ছিনতাইকারী। তারাও একটি মাইক্রোবাস, নোহা গাড়ি ও দুইটি মোটরসাইকেল নিয়ে সিলেট থেকে চিনিভর্তি ট্রাকটিকে ধাওয়া করে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সেতুতে ট্রাকটিকে লুটের চেষ্টা চালায়।

একপর্যায়ে হট্টগোল বাধলে স্থানীয় জনতার সহযোগিতায় চিনিভর্তি ট্রাক, দুইটি মাইক্রোবাস ও দুইটি মোটরসাইকেল সহ ৬ জনকে আটক করে পুলিশ।

এ সময় সিলেট মহানগরের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুমন ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কে ছিনতাইয়ের চেষ্টার দায়ে আটক করে পুলিশ। তবে ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গিয়েছে বলে জানা যায়।

আটকের বিষয়টি ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।