• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম


কৃতি শিক্ষার্থী ও উপদেষ্টাদের সংবর্ধনা দিল ইউএসএ, ইউকে, বিডি এডুকেশন ট্রাস্ট

আপডেট টাইম: September 26, 2026 3:11 pm



মোঃ ফাহাদ আহমদ:

কেউ পেয়েছে জিপিএ-৫, কেউ জিপিএ-৪। তাদের সাফল্যকে উৎসাহ দিতে এবং শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে সংবর্ধনা দিয়েছে ইউএসএ, ইউকে, বিডি এডুকেশন ট্রাস্ট। আজ শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ট্রাস্টের সভাপতি জাকির হোসেন, সম্পাদক মাহফুজুল ইসলাম ফয়ছল এবং অর্থ ও সাংগঠনিক সম্পাদক সুব্রত চন্দ্র বিশ্বাসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে ট্রাস্টের উপদেষ্টাদেরও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা হিসেবে বক্তব্য দেন ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম চৌধুরী, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমান, খলিলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ মিয়া, বিদ্যালয়ের সাবেক গণিত শিক্ষক চিন্তা হরণ সাহা, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট সাইফুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা পেয়েছে মো. রোহান ইসলাম, মুনতাহা ফেরদৌস বীথি, সাইমা বেগম ও সামিয়া জান্নাত শারমিন।

জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মাহিদা বেগম, শেখ ফাতেমা মনির ইভা, নূরজাহান আক্তার মুন্নী, খাদিজা আক্তার নাজমিন, সানজিদা ইসলাম মনি, রহিমা আক্তার জান্নাত, বৈশাখী দাশ, মাহমুদা আক্তার মাছুমা, ওয়াহিদা নাহার হনুফা, তাফসিন সাবা সেনিজ, আছিয়া জান্নাত রেজি, সুমাইয়া চৌধুরী, সামিনা আক্তার লিছা, মো. শিমাল হোসেন মাহী, বিশাল সরকার, মোহাম্মদ আলম শাফী, নাসিম আহমদ, অভিষেক ঘোষ সূর্য, রুহিত খান সৌরভ, ফারদিন আহমেদ শিহাব, প্রকাশ চক্রবর্তী, অন্যনা রানী দাশ অম্পা ও মাহবুবা আক্তার।

এ ছাড়া প্রাথমিক বৃত্তি পাওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্ত সূত্রধরকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত উপদেষ্টাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান জানানোর মাধ্যমে সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে উৎসাহ সৃষ্টি হবে।