• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ এএম


গণকণ্ঠের নবীগঞ্জ প্রতিনিধি হলেন সুলতান মাহমুদ

আপডেট টাইম: February 16, 2026 5:44 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ প্রতিবেদক:

ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক -এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সুলতান মাহমুদ।

রোববার দুপুরে গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন।

সাংবাদিক সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে সংবাদপত্র জগতে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। তিনি বর্তমানে স্থানীয় দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকাতে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে জেলা প্রতিনিধি হিসেবেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেছেন।

দেশের বহুল প্রচারিত দৈনিক গণকণ্ঠে তার এই নিয়োগে নবীগঞ্জসহ জেলার সাংবাদিক সমাজ, সুধী মহল ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিদিনের বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশকও তাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক সুলতান মাহমুদ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি হাজী মদরিছ মিয়ার পুত্র। নতুন দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণকণ্ঠের ভাবমূর্তি আরও সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।