• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


চুনারুঘাটে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাত গ্রেফতার

আপডেট টাইম: November 2, 2024 9:48 pm




হবিগঞ্জের বদরগাজি থেকে ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ( ২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯ নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মোঃ ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমদ (২৮)।

শনিবার (২নভেম্বর) ভোরে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম দিকনির্দেশনায় ও এসআই লিটন রায় এর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে অভিযান চালিয়ে ডাকাতের কাছে থেকে চাইনিজ দা,গ্রিলকাটা কাটার, স্লাইরেন্স সহ ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জামসহ ৩জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।