

ছুটি শেষে সিলেট ফেরার পথে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে পৌঁছান হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। সেখানে তিনি ক্যাম্পের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন এবং সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
একইসাথে তিনি অলিপুর বাজারসংলগ্ন বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সাথে সরাসরি আলোচনা করেন। স্থানীয়রা তাদের ভোগান্তির কথা তুলে ধরলে পুলিশ সুপার মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
পরে তিনি নতুন চেকপোস্টের সামগ্রী ও মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,
“পুলিশ কেবল আইন প্রয়োগকারী বাহিনী নয়; জনগণের নিরাপত্তা, শান্তি ও কল্যাণই আমাদের মূল দায়িত্ব। জনগণের সহযোগিতা ছাড়া নিরাপদ সড়ক গড়া সম্ভব নয়। আমরা চাই পুলিশ ও জনগণ একসাথে মিলে সড়ক দুর্ঘটনামুক্ত এলাকা গড়ে তুলুক।”
স্থানীয়রা পুলিশ সুপারের এ কার্যকর ও মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, পুলিশের এই আন্তরিকতা ও দায়বদ্ধতাই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং জনগণের আস্থা আরও দৃঢ় করবে।
