• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম


তিনঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর মৌলভীবাজার জেলার বিদ্যুৎ সরবারাহ চালু

আপডেট টাইম: October 17, 2024 8:52 pm




প্রায় তিনঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর মৌলভীবাজার জেলার বিদ্যুৎ সরবারাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে কর্মরত পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীদের ২ দফা দাবি না মানায় এবং অন্যায় ভাবে ২০ জন কর্মকর্তা কর্মচারীকে কোন কারণ ছাড়াই স্থায়ীভাবে চাকুরী থেকে বাদ দেওয়ায় এবং পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচজন জেনারেল ম্যানেজারকে চাকরিচ্যুত এবং সমিতির ১৫ জন কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদেই এই বø্যাকআউট কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিদ্যুৎ সরবারাহ চালু হয়। বিকাল ৩টা থেকে একযোগে সারা বাংলাদেশের মতো মৌলভীবাজার জেলার সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনের হুশিয়ারি দিয়ে ব্ল্যাকআউটে নেমেছেন পল্লী বিদ্যুৎ সমিতি। দাবি না মানা পর্যন্ত শার্টডাউন থাকবে বলে জানান তারা। এতে করে বিকেল ৩টা থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়ী বিদুৎ না থাকায় সীমাহীন দূর্ভোগে পড়েন জেলার বাসিন্দারা৷ সন্ধ্যার পর থেকেই নেমে আসে ঘুর অন্ধকার।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে বন্ধ ছিলো। শুধু মৌলভীবাজার জেলা না সাড়া বাংলাদেশেই এখন চালু হয়েছে।