• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম


নবীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম: September 5, 2025 9:51 pm



হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে তসলী বেগম (২৫) নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত তসলী বেগম বনগাঁও গ্রামের মৃত মশদ মিয়ার কন্যা ও সাগর মিয়ার স্ত্রী।

পরিবারের দাবি, তসলীর কোনো দ্বন্দ্ব বা বিরোধ ছিল না। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান বলেন- পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে।