

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী-শিশু নির্যাতন মামলার ও সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নারী-শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধীত-০৩) এর এজাহার নামীয় আসামী হলো- নবীগঞ্জ উপজেলার ইমামবাঐ গ্রামের মো: মান্নান মিয়ার পুত্র মো: হাশিম মিয়া (২২)।
অপর আসামী হলো- সিআর মামলা নং-৫১৮/২৪ এর গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামি নবীগঞ্জ উপজেলার উত্তর গহরপুর গ্রামের মফিজ উল্লার পুত্র আফতাব উদ্দিন (৫৮)৷
গতকাল সোমবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম এর দিক নির্দেশনায় ও এসআই মোঃ তৌহিদুল ইসলাম, এস আই শুভ, এএসআই সুব্রত নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা ইমামবাঐ ও উত্তর গহরপুর পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে নারী শিশু নির্যাতন মামলার ও সি আর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কালাম হোসেন পিপিএম। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
