• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম


নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ একাধিক আসামী আটক

আপডেট টাইম: August 16, 2025 11:11 pm



হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পুলিশ আবারও দেখাল কঠোর অবস্থান। শুক্রবার (১৬ আগস্ট ২০২৫) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন, বিভিন্ন অপরাধ আইন এবং মাদক মামলার আসামীদের গ্রেফতার করে থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্সের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জাহিদ মিয়া (দুর্গাপুর)-কে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া, অপরাধ আইন ২০২৩ এর আওতায় নবীগঞ্জ থানার সিআর-৪২৭/২৪ (নবীঃ) মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ১️। হান্নান মিয়া, ২️। মন্নান মিয়া, ৩️। সাধু মিয়া, সকলেই ছোট ভাকৈর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে আটক করা হয় সুভাষ দাস (৪৫), পিতা মৃত মিধন দাস, সাং-হলিমপুর। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন-“অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এই ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের পদক্ষেপ নবীগঞ্জে অপরাধ দমন ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখবে।