• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


নবীগঞ্জে প্রেসক্লাব সভাপতি ও এক বিএনপি নেতাকে আসামী করায় নিন্দা প্রকাশ

আপডেট টাইম: October 18, 2024 9:50 pm



হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি হামলার মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে আসামী করায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির একটি সভায় প্রেসক্লাবের সভাপতিকে মামলায় জড়ানোর বিষয়ে ঐ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

জানা যায়- গত বুধবার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা কাজি সুফি মিয়ার পুত্র কাজি শামীম আহমেদ বাদি হয়ে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মাহি, গোসাইপুর এলাকার বাসিন্দা চশমা তারেকসহ ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১শ থেকে ২শ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঐ মামলায় ৩৭নং আসামী হিসেবে নাম দেওয়া হয়েছে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক এম,এ আহমদ আজাদ ও ১৪ নং আসামী দেওয়া হয়েছে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়া উদ্দিনকে।

মামলাটি এফআইরগণ্যে রুজু করা হয়েছে বলে হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানিয়েছেন। এ দিকে ঐ মামলায় নবীগঞ্জের বিএনপির পরিবারের ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা ও সাংবাদিককে উদ্দেশ্য মূলক আসামী করায় সচেতন মহলের মাঝে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে নবীগঞ্জ প্রেসক্লাবে একটি নির্বাহী কমিটির সভায় নিন্দা জানিয়ে বলা হয়েছে- ঘটনার দিন সাংবাদিক এম,এ আহমদ আজাদ তার নিজ বাস ভবন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাসায় ছিলেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে কখনও হবিগঞ্জ শহরে যাননি।

মামলার ব্যাপারে সাংবাদিক এম,এ আহমদ আজাদ জানান, তিনি আওয়ামীলীগের কোন কমিটির সদস্য নন, তাকে হয়রানি করার জন্য আসামী করা হয়েছে। তিনি বলেন আমার মোবাইল ট্রেকিং করলেই পাবেন আমি ঐদিন কোথায় ছিলাম। আমি নিরপরাধ, উক্ত মামলা থেকে অব্যাহতি দানের দাবি জানাচ্ছি।

অপরদিকে জিয়া উদ্দিন বলেন, তাকে গ্রাম্য বিরোধের জের ধরে জনৈক এক লন্ডন প্রবাসী টাকার মাধ্যমে ফাঁসানোর জন্য মামলায় নাম দিয়েছেন।

তিনি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক দাবী করে বলেন- ঘটনার দিন, সময় ও তারিখে নবীগঞ্জের ইনাতগঞ্জ তার বাড়িতে অবস্থান করছিলেন। এমনকি তিনি আওয়ামী সরকারে সরকার পতন আন্দোলনে একজন নিবেদিত কর্মী হিসাবে কাজ করছেন। বর্তমানে মামলায় নাম দেয়ার ব্যাপারে বিষয়টি জেলা ও উপজেলা বিএনপি নেতাদের জানিয়েছেন।

ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি বয়েতুল্লাহ জানান- জিয়া উদ্দিন আমাদের দলের নেতা তাকে কে বা কারা আসামী করেছে বিষয়টি দেখে আমরা হতবাক হয়েছি। আমি বিএনপি উপর মহলে আলাপ করবো। তাকে উক্ত মিথ্যা হয়রানি মূলক মামলার আসামী থেকে অবাহতি দিতে নবীগঞ্জ বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীর আহবান।

এ বিষয়ে মামলার বাদী কাজী শামীম আহমদের সাথে যোগাযোগ করলে জানান, এখন রেকর্ডের যুগ আমি মোবাইলে কথা বলতে চাই না, দুই দিন পরে সরাসরি আমার সাথে দেখা করেন, আমি একটি কথা বলবো সাংবাদিকদের নিয়ে সামনে কাজ করে এগিয়ে যেতে চাই, বিষয়টি আমি দেখতেছি এর বেশি মোবাইলে কথা বলবো না।

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, প্রথমে এজাহারে একজন সাংবাদিক আসামী বিষয়টি আমি জানতাম না। এখন অবগত হয়েছি। বিষয়টি দেখবো।