• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম


নবীগঞ্জে সাগরিকা পরিবহনের বাস দুর্ঘটনা, যান চলাচল স্বাভাবিক

আপডেট টাইম: May 28, 2026 9:54 pm



মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ থানাধীন দেবপাড়া নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-২৩২০। বাসটি সিলেটের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুর্ঘটনার শিকার হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।