

নবীগঞ্জে হত্যা মামলার আসামিসহ ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ আসামীদের গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউপির খরিয়া গ্রামের কিলিশ (৪০) হত্যা মামলায় আসামী- একই এলাকার সুশীল সরকারের ছেলে সুধাম সরকার (৪০), পরমানন্দ সরকারের ছেলে মতিলাল সরকার (৪০), সুশীল সরকারের আরেক ছেলে সুবল সরকার (৩৫)।
অপরদিকে পুলিশ- সাজাপ্রাপ্ত, সিআর ওয়ারেন্টভুক্ত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরোয়ানাভুক্ত আরও ৩ আসামীকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলো- উপজেলার গজনাইপুর ইউপির কান্দিগাঁও গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে সুজাত মিয়া , উত্তর গজনাইপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে সারজান মিয়া (৫৫), রামপুর ভূমিহীন এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল আলীম।
এ ব্যাপারে নবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান- আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করতে নবীগঞ্জ থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ধরণের অভিযান চলমান অব্যাহত রয়েছে।
