• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম


ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন হাফিজিয়া মাদরাসায় আলমিরা ও রাস্তা সংস্কারে নগদ টাকা দিল

আপডেট টাইম: November 10, 2024 2:49 pm




ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশন অতি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। ঊষালগ্নেই সামাজিক এ সংগঠনটি আর্তমানবতার সেবায় কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এ ধারাবাহিকতার অংশ হিসেবে ৯ নভেম্বর শেরপুর লতিফিয়া হিফজুল ক্বোরআন মাদরাসার ৩০ শিক্ষার্থী এবং শিক্ষকের মাঝে একবেলা খাবার বিতরণ ও একটি স্টিলের আলমিরা প্রদান করেছে সংগঠনের পক্ষ থেকে। অন্যদিকে একই দিনে সদর উপজেলার ব্রাহ্মণগ্রামের মুসলিমনগর আবাসিক এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত একটি রাস্তা মেরামতে নগদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছে সংগঠনটি।

 

পৃথক ভাবে আয়োজিত উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম লিয়াকত আলী ফাউন্ডেশনের উপদেষ্টা শওকত আলী, সমন্বয়ক শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, সমাজসেবী মোহাম্মদ আজিজ মিয়া, মো. হারুনুর রশিদ, খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মো. সিরাজ, হাফিজিয়া মাদরাসা প্রধান হুজুর হাফিজ ক্বারী তুয়েল আহমদ, সাংবাদিক আউয়াল আহমদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার রাজন আহমেদ, ব্যবসায়ী আতিকুর রহমান রুবেল, জাহাঙ্গীর খান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শিপন আহমেদ, ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের সুহৃদ পল্লী চিকিৎসক রুহেল শিকদার, ব্যবসায়ী সুমন আহমদ, মুসলিমনগর ঐক্য পরিষদের সাবেক সভাপতি ফরহাদ হোসেন দিপু, বর্তমান সভাপতি দুদু মিয়া, সাধারণ সম্পাদক সেজিম মিয়া,ওই সংগঠনের সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

 

উল্লেখ্য, ব্যারিস্টার লিয়াকত আলী মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের অধিবাসী। যুক্তরাজ্য প্রবাসী এই কৃতি সন্তান শেরপুর এলাকা তথা মৌলভীবাজার জেলার আর্তপীড়িত মানুষের সেবা দানের লক্ষ্যে স্বীয় নামে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আর্তমানবতার সেবায় ইতিমধ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার উন্নয়নে ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে আরও কিছু কর্ম পরিকল্পনা বাস্তবায়ন পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।