• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম


মনুমূখে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার জোয়ার; নেতৃত্বে ঐক্যের অঙ্গীকার

আপডেট টাইম: August 11, 2025 8:18 pm




জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমূখ ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (১১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত কর্মীসভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামান আহমেদ সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মামুনুর রশিদ।

প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, নজরুল ইসলাম, গাজী জাবেদ, আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, দেলোয়ার আহমেদ, রোমান আহমেদ এবং সদস্য নুরুল হাসনাত, শেখ জুয়েল আহমেদ, সেজিম আহমেদ, সামছুল ইসলাম ও মাহফুজ আহমেদ।

সভায় বক্তারা সংগঠনের শক্তি বৃদ্ধি, তৃণমূলের ঐক্য সুদৃঢ়করণ এবং আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।