• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


মহাসড়কে অবৈধ গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান

আপডেট টাইম: June 11, 2025 8:37 pm



ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্প ও হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়ন এ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিভিন্ন ধরনের ২৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পরিচালনা করে মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে যৌথ বাহিনী। হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের নেতৃত্বে থাকা পুলিশ পরিদর্শক (নি:) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে বলা হয়, অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হয়।

এ সময় সেনবাহিনীর পক্ষে ওসমানীনগর ক্যাম্পের ক্যাপ্টেন শাহরিয়ার নজরুল শাওন এর নেতৃত্বে একদল সেনবাহিনীর ফোর্স অংশগ্রহণ করেছে বলেও তিনি জানিয়েছেন।