• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম


মৌলভীবাজারের ৩০ অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষ পেলেন চলার শক্তি হুইল চেয়ার

আপডেট টাইম: September 5, 2026 7:03 pm




মৌলভীবাজার প্রতিনিধি: 

আল খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে ৩০ জন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল প্রদান করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার বাহারমর্দন গ্রামের সাবেক অর্থমন্ত্রীর বাড়িতে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হুইল চেয়ার প্রদান করা হয়।

আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, এ কমিটির সদস্য আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, বকসি মিছবা উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু প্রমুখ।