• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম


মৌলভীবাজারে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপডেট টাইম: November 25, 2024 3:43 pm




জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষধের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়া প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআই-এলারি) এর আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

সদর এসিল্যান্ড   সানজিদা আক্তার  এর সঞ্চালনায়  উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিট্রেট  মোঃ ইসরাইল হোসেন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপ-পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব), মোঃ শাহ নেওয়াজ হোসেন, উপ-পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা।

উদ্বোধনে অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কাইয়ূম, মহাপরিচালক (গ্রেড-১) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।

উদ্বোধন অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন, নাসিরন চৌধুরী ইউএনও সদর উপজেলা।