

মৌলভীবাজারে নাসির আহমেদ শাহীন আমন্ত্রণমূলক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঁঙ্গণে “নাসির আহমেদ শাহীন সমর্থক গোষ্ঠীর” আয়োজনে ঐ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এতে ইউপি যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ মুরাদ ও মুদরত আহমেদ মোহনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন।
এ সময় খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম.এ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান, শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক মৎস্য ও পানি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ শাহাবুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন বিএনপির নেতা এসএম আলম সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নাসির আহমেদ শাহীন আমন্ত্রণমূলক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের সকল দলের খেলা অনুষ্ঠিত হবে। তবে ২য় রাউন্ড থেকে ফাইনাল পর্যায়ের খেলা ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
