• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম


মৌলভীবাজারে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজান

আপডেট টাইম: October 11, 2024 11:30 pm



Pমৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান।  শুক্রবার (১১ অক্টোবর) তিনি রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শুরুতে তিনি রাজনগরের উল্লেখযোগ্য বেশকয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কালারগাঁও এবং ব্রাহ্মণগ্রাম সহ ২ নং মনুমুখ ইউনিয়নের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় সাথে ছিলেন- মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক গাজি মারুফ, জেলা আইনজীবী ফোরাম সিনিয়র এডভোকেট সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ মিয়া, মাজহারুল ইসলাম রকি, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য সেজিম মিয়া,

স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ সিরাজুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, আবু মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, বিএনপি নেতা নাসির মিয়া, মিজানুর রহমান, খালেদ মিয়া, ইকবাল মিয়া, মনুমুখ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ মিয়া প্রমুখ।