• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম


মৌলভীবাজারে প্রগতি লেখক সংঘের আয়োজনে কবি জীবনান্দ দাশ’র জীবন ও কর্ম বিষয়ে স্মারণ সভা

আপডেট টাইম: October 23, 2025 1:44 pm



রূপসী বাংলার কবি খ্যাত জীবনান্দ দাশ এর ৭২তম প্রয়াণ দিবসে প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা শাখা আয়োজন করে আলাপ ও কবিতা পাঠের। ২২ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সদরের পূর্বদিক পত্রিকা অফিসে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘের জেলা শাখার সহসভাপতি প্রভাষক শক্তিপদ পাল।

মূল প্রবন্ধ পাঠ করেন শিক্ষক ও কবি কন্দর্প বিজয় চৌধুরী। সৃজনশীল চর্চার মানুষ লেখক মহিদুর রহমানের উপস্থাপনায় কবি জীবনান্দ দাশ’র জীবন ও সৃজনশীল কর্ম বিষয়ক আলোচনায় অংশ নেন কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, সহকারী অধ্যাপক কাজল দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান তারেক, সাংবাদিক নূরুল ইসলাম, কবি ইয়াসীন সেলিম, কবি জাহাঙ্গীর জয়েস, ছাত্র ফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর প্রমুখ।

কবির লেখা কবিতা পাঠ করেন লেখক তাসনিম এ চৌধুরী বীথি, কবি সুনীল শৈশব, কবি হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব.) প্রাবন্ধিক আব্দুল খালিক, কবি মুজাহিদ আহমদ, কবি পুলক কান্তি ধর, সংগীত শিল্পী নির্বেন্দু নির্ধূত তপু, কবি আবু তাহের, কবি উদ্ভিদ উদ্দিনসহ অনেকে।

বক্তরা বলেন কবি জীবনান্দ দাশ’র জীবন ছিল কুহেলিকাপূর্ণ। তাঁর সমকালে সাহিত্যকর্ম সমাদৃত না হলেও মৃত্যু পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের একজন প্রধানতম কবি হিসেবে আবিভূর্ত হোন। কবি গুরু রবী ঠাকুর ও দ্রোহের কবি নজরুল পরবর্তীতে এক স্বতন্ত্র আধুনিক ধারার সূচনা করেন। তাঁর লেখার মাঝে কবি কাজী নজরুল ইসলাম ও সত্যন্দ্র নাথ দত্তের প্রভাব লক্ষ্যনীয়।