• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম


মৌলভীবাজারে বাসচাপায় বৃদ্ধা নিহত

আপডেট টাইম: June 30, 2026 3:07 pm




মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকায় বাসচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শ্যামলা রানী দাস (৮২)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সাধুহাটি এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মৃত অমর দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজার-শেরপুর সড়কের বাউরভাগ এলাকার মিনারা নামক স্থানে লন্ডন এক্সপ্রেসের একটি বাস শ্যামলা রানী দাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার আওতাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।