• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম


মৌলভীবাজারে সহকারী শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপডেট টাইম: September 30, 2024 10:04 am




মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারী শিক্ষক সীমা রাণী রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঐ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে উপস্থিত অতিথিদের শিক্ষার্থীরা (স্কাউট) গার্ড অব অনার প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছা প্রদান করে।


প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুবেল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বিদায়ী শিক্ষক সীমা রাণী রায়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান ও অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ খালিদুর রহমান, প্রতিষ্ঠানের প্রাক্তণ শিক্ষক শাহাব উদ্দিন আহমদ, প্রক্তণ শিক্ষক নবেন্দু পোদ্দার, সহকারী অধ্যাপক নিশেন্দু পোদ্দার, দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ক্রিয়েটিভ নিউজ ডটকম এর প্রধান সম্পাদক নূরুল ইসলাম, সরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, শিক্ষক আশরাফ আলী, আরজ উদ্দিন, ও প্রতিষ্ঠানের অন্যন্য শিক্ষক-শিক্ষার্থীরা অনেকই।

অনুষ্ঠানের মূলপর্বের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান ও গীতা পাঠ করে ৯ম শ্রেণির শিক্ষার্থী রিশা দে। শেষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংবর্ধিত শিক্ষক সীমা রাণী রায়কে সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে।