• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম


মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য গাজী মারুফের মৃত্যুতে শোকপ্রকাশ

আপডেট টাইম: January 6, 2025 5:21 pm




মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সহ-দফতর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু সাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “গাজী মারুফ আহমেদ এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন গাজী মারুফ আহমেদ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।

বিনয়ী ও সদালাপী মরহুম গাজী মারুফ আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিতপ্রাণ ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় গাজী মারুফ আহমেদ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও গাজী মারুফের মৃত্যুতে বিভিন্ন মাধ্যমে মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরাও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।