• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


মৌলভীবাজার সরকারি কলেজে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম: September 28, 2024 4:54 pm




মৌলভীবাজার সরকারি কলেজে একাউন্টিং ফ্যামিলির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে, আন্দোলনে শহীদের স্মরণ করে ঐ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এতে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শরিফুল রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকউজ্জামান ভূইয়া, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক মোঃ মুজাহিদুল ইসলাম, একাউন্টিং ফ্যামিলির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ও হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ।

 

দোয়া মাহফিল শেষে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদেরও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় শিক্ষকদেরকে ফুলের তোড়া দিয়ে বরণের মধ্যদিয়ে হিসাব বিজ্ঞান বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়।