• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম


লাখাইয়ে বাসের সাথে অটোরিকশার সংঘর্ষ, আহত ৩

আপডেট টাইম: January 30, 2025 5:47 pm




হবিগঞ্জের লাখাই সড়কে ধল-লোকড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরি কশাটির চালক হৃদয় মিয়া সহ দুই যাত্রী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ) দুপুর সারে ১২ টার দিকে হবিগঞ্জ লাখাই রোডে ধল লোকড়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত অটোরিকশা চালক হৃদয় মিয়া সহ তিন জন কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাটারি চালিত রিকশার চালক হৃদয় মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের সৈয়দ আলীর ছেলে।আহত বাকি দুইজন যাত্রী ধল গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে একজন হল গর্ভবতী নারী।

সরজমিনে গিয়ে জানা যায়, লাখাই থেকে আসা রাজা পরিবহনের (ঢাকা মেট্রো-জ ১১-৩০৯৫)একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দিলে ব্যাটারি চালিত রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিকশার চালক হৃদয় মিয়াসহ তিনজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে রাজা পরিবহন নামে বাসের নিচ থেকে দুর্ঘটনাকবলিত ব্যাটারি চালিত রিকশার ভেতর থেকে বের করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।এবং ঘটনার সময় বেপরুয়া বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং উপস্থিত জনতা বাসটিকে ঘটনাস্থলে আটক করে রাখে।