• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বার্ষিক পরিদর্শনে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার

আপডেট টাইম: December 24, 2025 10:37 pm



সড়কে শৃঙ্খলা ফেরানো ও জননিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বার্ষিক পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, মামলা নিষ্পত্তি, ট্রাফিক ব্যবস্থাপনা, জনবল ও লজিস্টিক সাপোর্ট পর্যালোচনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের এসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (এএসপি) আবু মুসা শেখ এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “হাইওয়ে পুলিশ শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয়, মানুষের জীবনের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।”

বার্ষিক এই পরিদর্শনের মাধ্যমে হাইওয়ে পুলিশের কার্যক্রমে গতি আসবে এবং ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যাতায়াত আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের।