• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম


শাহ মুশকিল আহসান ক্রিকেট টুর্নামেন্টে সবুজকুঁড়ির জয়

আপডেট টাইম: January 7, 2025 11:58 pm




হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাতাইহাল মাঠে শাহ মুশকিল আহসান ক্রিকেট টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলায় আজ মুখোমুখী হয় সবুজকুঁড়ি ক্লাব শেরপুর, মৌলভীবাজার বনাম রুদ্রগ্রাম রাইডার্স নবীগঞ্জ, হবিগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নেমে রুদ্রগ্রাম রাইডার্স নির্ধারিত ১৬ ওভারের মধ্যে ১২তম ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায়। তাদের ব্যাটার জিম সর্বোচ্চ ৩৫ রান করেন। সবুজকুঁড়ির পক্ষে আজহারুল দুর্দান্ত বোলিং করে ৫টি উইকেট তুলে নেন।

৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আতিক ও গুলজারের অনবদ্য জুটিতে ১২তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সবুজকুঁড়ি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন আতিক। ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল রাউন্ডে চলে যায় সবুজকুঁড়ি ক্লাব। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারস্বরূপ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সবুজকুঁড়ির পেসার আজহারুল।

উল্লেখ্য, শাহ মুশকিল আহসান ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর সাতাইহাল মাঠে অনুষ্ঠিত হয়। ঢাকা-সিলেট মহাসড়কের পাশের এই মাঠে খেলা উপভোগ করতে উপস্থিত হন অনেক দর্শক।