• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


শেরপুরে ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ

আপডেট টাইম: October 1, 2024 2:14 pm




ভারতে পুরোহিত কর্তৃক হযরত মোহাম্মদ(সা:) কে নিয়ে কটুক্তি ও বিজেপি নেতা কর্তৃক মুসলমানদের বিরুপ মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারের শেরপুরে ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১ অক্টোবর) বিকাল ৫ টায় ছাত্রসমাজের উদ্যোগে ঐ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রসমাজের পক্ষে সর্বস্তরের সাধারণ মানুষদের সমন্বয়ে শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মিছিল দেওয়া হয়।

পরে মিছিল শেষে ছাত্রসমাজের পক্ষ থেকে সোহাগ আহমদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আলআমিন ইসলাম যুক্তিবাদী,

শেরপুর বাজারের ব্যবসায়ী মোফাদ আহমদ, হামরকোনা বয়েজ ক্লাবের প্রধান উপদেষ্টা মুদরত আহমদ মোহন, সদস্য সুক্তার আহমদ, অন্যতম সদস্য সাজন আহমেদ টিটু, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার শিক্ষার্থী মাসুম আহমদ,সিমন মিয়া, মাহি আহমদ, আলি আহমদ, সামি আহমদ, তপু মিয়া, সাফওয়ানআহমদ, সালমান মিয়া, দিপু, সাকিব আহমদ, জুবায়েল মিয়া ,রুহিত মিয়া, মাহিন মিয়া, মেহবুব মিয়া প্রমুখ।

শেষে মোনাজাত এর মাধ্যমে বিক্ষোভ মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়।