• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম


শেরপুরে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম: July 25, 2025 6:46 pm



মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছবি: সম্মাননা স্মারক গ্রহণ করছেন আতিকুর রহমান।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টায় আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বৃহত্তর ‘শেরপুর জুলাই  বিপ্লবী ছাত্র জনতার’ আয়োজনে ঐ আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জুলাই আন্দোলনে শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ছবি: সম্মাননা স্মারক গ্রহণ করছেন খায়রুল আলম সবুজ।

এ সময় সাংবাদিক শেখ সাহেদ মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন,ছবি
অতিরক্তি পুলিশ সুপার আবুল খায়ের, শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস, শেরপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট শিশির চন্দ্র দাস।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি সাবেক প্রফেসর সেলিম মিয়া, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, ব্যবসায়ী ও রাজনীতিবিদ এমদাদ মোহাম্মদ সিরাজ, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ এহিয়া, রাজনীতিবিদ আলম মিয়া, রাজনীতিবিদ আবুল হোসেন।

ছবি: সম্মান স্মারক গ্রহণ করছেন আকিয়েল মিয়া।

এছাড়াও বৃহত্তর শেরপুর জুলাই বিপ্লবী ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন- আতিকুর রহমান, হোমায়েল মিয়া, মুদরত আহমেদ মোহন, সাজন মিয়া, সাজু মিয়া, আকিয়েল মিয়া, দিলাল মিয়া, আকরাম মিয়া প্রমুখ।

আলোচনা সভার একপর্যায়ে- উপস্থিত সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল শেরপুরের জুলাই আন্দোলনে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও আহতদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়ছে।