• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম


শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম: December 27, 2024 10:25 pm



মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে খলিলপুর ইউপির সাটিয়া এলাকা থেকে পুলিশ ঐ আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হলেন- মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই এলাকার মৃত ফরমান মিয়ার পুত্র খলিলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি খালিছুর রহমান (৬০)।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিছুর রহমানকে (৬০) সাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায় ছাত্র আন্দোলনকে সমর্থন করে গত ১৮ জুলাই ও ৪ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে শান্তিপূর্ণ ছাত্র-জনতার মিছিলে একদল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায়।

এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের শিক্ষার্থী খায়রুল আলম সবুজ বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন।