• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম


শ্রীমঙ্গলে জাতীয় ভোটার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট টাইম: March 2, 2025 9:14 pm




“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগানক সামনে রেখে জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২ মার্চ) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. রাশেদুল ইসলাম, সহকারি নির্বাচন অফিসার কুতুব উদ্দিন, নির্বাচন অফিস সহকারি রাজেশ কৈরী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, গ্রান্ড সুলতান এন্ড গলফ এর ব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলামসহ সরকারের জন্য কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।