• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার

আপডেট টাইম: October 15, 2024 6:33 pm




মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার কালিঘাট চা বাগান ও ডলুছড়া এলাকা থেকে ঐ লাশ দুটি উদ্ধার করা হয়।

এ দিকে উদ্ধার হওয়া একটি লাশের পরিচয় সনাক্ত করেছে পুলিশ। সেটি হচ্ছে- শহরের মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে অটোরিকশা চালক আবুল খায়ের (৩)।  অপরদিকে সকালে উপজেলার ডলুছড়া এলাকা থেকে অপর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঐ নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে  ঐ বয়স ৩৫ বছর হবে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,  সকালে চা বাগানের শ্রমিকেরা কালিঘাট চা বাগানের ১২নং সেকশনে কাজ করতে গেলে রক্তাক্ত অবস্থায় একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে চা বাগান থেকে পুলিশকে জানানো হয়।  এই লাশটির দেহের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।

অপরদিকে ডলুছড়ায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাফার জুনে এক লোক কাঠ কুড়াতে গিয়ে তীব্র দুর্গন্ধ পেয়ে সামনে এগিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে পৃথক দুটি স্থান থেকে ১ পুরুষ ও ১ নারীর লাশ আমরা উদ্ধার করেছি৷ নারীর লাশটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা ধারনা করছি এটি দুই দিন আগে এখানে ফেলে রেখে গেছে।

নারীর পরিচয় এখনো মেলেনি। মুখের চেহারা বুঝা যাচ্ছে না। আর পুরুষ লাশটি গতকাল রাতেই ফেলে রাখা হয়েছে। আমরা দুটি লাশ উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।  এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।ময়নাতদন্তের পর কিভাবে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে।