

শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ জুন ২০২৬: নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের ৩য় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজার জেলার উপজেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং পরিবারের সামগ্রিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং নারীদের আর্থিক ও সামাজিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তাদের বসবাসের জন্য ঘর নির্মাণে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি চা শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষা সম্প্রসারণ ও ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তিও বিতরণ করা হয়।
এর আগে সকালে প্রধানমন্ত্রী থেকে আকাশপথে পৌঁছান। পরে তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করেন এবং নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।
