• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম


শ্রীমঙ্গলে মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট টাইম: January 6, 2026 7:58 am




ক্রিয়েটিভ নিউজ ডেস্ক:
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর বাবুরবাজার এলাকায় স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুজন দাস (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৫০ লিটার। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
পরে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। মামলার পর তাকে ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।