• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম


সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম: November 27, 2024 4:32 pm




মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.আব্দুস শহীদকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাঁচ দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর  করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা করা হলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মেজবাউল হক একদিনের রিমান্ড  মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাব ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ ও আসামির পক্ষে মামলা পরিচালনা করেন, এডভোকেট মোহাম্মদ আলী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করলে শুনানি শেষে তাকে কড়া পুলিশ পাহারায় মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। এসময় আদালত থেকে কারাগারে নেওয়ার নেয়ার সময় আদালত প্রাঙ্গণে জনতা ভুয়া ও চোর বলে স্লোগান দিতে থাকেন।

জিআর-২৪৯/২৪, শ্রীমঙ্গল থানা মামলা নং-২৪, তারিখ ২৪ /১০ ২০২৪,*ধারা*-১৪৩/৩২৩/৩০৭/ ৪২৭/ ১১৪/৫০৬(২) তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪।

গত ২৪ নভেম্বর কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়।

উল্লেখ্য,৩০ অক্টোবর সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদকে ঢাকা উত্তরার ১০ নম্বর সেক্টর তার নিজ বাসা থেকে উত্তরা থানা পুলিশ গ্রেফতার করে।