• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম


হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা: আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অঙ্গীকার

আপডেট টাইম: September 13, 2025 6:48 pm




হবিগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের অক্লান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল ১০টায় জেলা পুলিশ লাইনস্থ ড্রিল সেডে অনুষ্ঠিত হলো মাসিক কল্যাণ সভা। সভার সভাপতিত্ব করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার।

সভায় মাঠপর্যায়ের অফিসার ও ফোর্সদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধিতে কল্যাণমূলক ব্যবস্থাগুলো বাস্তবায়নের প্রতি জোর দেন। সভায় পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ও কাজের প্রতি আন্তরিকতা বৃদ্ধিতে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে জেলার বিভিন্ন থানায় কর্মরত কৃতিত্বপূর্ণ অফিসারদের হাতে শুভেচ্ছা উপহার ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। তিনি জেলার শ্রেষ্ঠ অফিসারদের স্বীকৃতি প্রদান করে তাদের অনুপ্রাণিত করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে আগস্ট-২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কর্মকর্তাসহ জেলার সকল গুরুত্বপূর্ণ পদস্থ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সভায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পুলিশিং ব্যবস্থার প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, “পুলিশ জনগণের সেবক- এই মনোভাব নিয়ে আমরা দায়িত্ব পালন করছি। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

হবিগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগ কেবল প্রশাসনিক দায়িত্ব পালন নয়, বরং পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে এক প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।

ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ