

দীর্ঘ ১১ বছর পরে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম লিয়াকত আলী।বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ব্যারিস্টার এম লিয়াকত আলী বলেন- যুক্তরাজ্যে গণতন্ত্রের পক্ষে লড়াই করার জন্য আমাকে দেশে আসতে দেয়া হয়নি। এটাই ছিল আমার অপরাধ। জুলাই আন্দোলনে বাংলাদেশে দেড় হাজার মানুষ শহিদ হয়েছেন। তাদের রক্ত বৃথা যেতে পারেনা। ৭ শত লোক গুম করা হয়েছে এবং দুই হাজার লোক’কে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের আহাজারি আল্লাহ কবুল করেছেন।
এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান সকল ষড়যন্তের দাত ভেঁঙ্গে আইনি সকল প্রক্রিয়ায় শেষে খুব শীঘ্রই দেশে ফিরবেন।
এ দিকে বিমানবন্দরে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা আহ্ববায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী,
সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট তাহের রায়হান চৌধুরী পাভেল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য গাজী মারূপ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে যগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ, ব্যারিষ্টার লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক মুর্শেদ আহমেদ মুন্না,আব্দুল আজিজ, খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা এমদাদ মোহাম্মদ সিরাজ ও মৌলভীবাজার জেলা ছাত্রদলে সহ সভাপতি শেখ সাহেদ প্রমুখ।
এ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ
