

ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক:
পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন এবং পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ জনসহ মোট ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে ‘জনস্বার্থে’ তাঁদের অবসর দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে র্যাব সদর দপ্তর, র্যাব-২, ডিএমপির তেজগাঁও বিভাগ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেল, পটুয়াখালীর গলাচিপা সার্কেল, আরআরএফ ঢাকা ও সিরাজগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা রয়েছেন।
তাঁরা হলেন র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরীয়া, আরআরএফ ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
অন্যদিকে, অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শকের মধ্যে জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি), এন্টি টেররিজম ইউনিট, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
তালিকায় কোর্ট পুলিশ জামালপুরের মো. আবুল হোসেন, নোয়াখালীর সদর সার্কেল অফিসের মো. কামরুল ইসলাম মোল্যা, চাঁপাইনবাবগঞ্জের অপরাধ শাখার মো. মুজিবুর রহমান, এসবির স্কুল অব ইন্টেলিজেন্সের মোহা. জাবেদুল ইসলাম, জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল অফিসের মো. মজিবর রহমান, গাজীপুর রিজার্ভ অফিসের এ কে এম মিজানুল হক, ট্যুরিস্ট পুলিশের গাজীপুর জোনের মো. মীর মোশারফ হোসেন, চাঁদপুরের কন্ট্রোল রুমের মো. সফিকুল ইসলাম এবং সিআইডি ঢাকার মো. মনিরুজ্জামান রয়েছেন।
এ ছাড়া কোর্ট পুলিশ টাঙ্গাইলের মো. আজহারুল ইসলাম সরকার, সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত মো. কামরুল ইসলাম, এসবির প্লানিং রিসার্চের এ এফ এম নাসিম, পিবিআই ঢাকা মেট্রো সিটির মো. মোফাজ্জেল হোসেন, সিআইডি ঢাকা মেট্রো সাউথের মো. জিয়াউল মোর্শেদ, কোর্ট পুলিশ মাগুরার সুনীল কুমার কর্মকার, ডিবি কুষ্টিয়ার এ কে এম আজমল হুদা, শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরের স্বপন কুমার মজুমদার এবং সিআইডি মুন্সিগঞ্জের মো. বেলায়েত হোসেনও রয়েছেন।
তালিকায় আরও রয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান, পিবিআইয়ের রেকর্ড সেকশনের মো. মনিরুজ্জামান, সিআইডির মো. এনামুল হক, কক্সবাজার সিআইডির বেলালে উদ্দিন জাহাঙ্গীর, পিবিআই চট্টগ্রামের মো. বাবুল আকতার, এসবির রাজনৈতিক সেন্ট্রালের ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, লক্ষ্মীপুরের কোর্ট পুলিশের এম এ জলিল, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুরের কাজী সাহান হক, সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির মো. মশিউর রহমান এবং গাজীপুর ট্যুরিস্ট পুলিশের মো. সিদ্দিকুর রহমান।
এ ছাড়া পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার মো. মাহমুদুল হক, সিআইডির মিডিয়া শাখার মো. নজরুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটের মোহাম্মদ সাহিদুর রহমান, খাগড়াছড়ির এসটিসির বি এম ফরমান আলী, পিটিসি নোয়াখালীর মো. রফিকুল ইসলাম, পিটিসি খুলনার প্রলয় কুমার সাহা, ১ এপিবিএনের মো. মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের কে এম আশরাফ উদ্দিন, রেলওয়ে জেলা চট্টগ্রামের মীর মো. নুরুল হুদা এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম রয়েছেন।
অন্যদের মধ্যে রাজশাহীর তানোর থানার ওসি এস এ মাসুদ পারভেজ, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার শেখ মো. গোলাম মোস্তফা, ঝালকাঠির ডিএসবির ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার, সিআইডি সিলেটের শাহ মো. হারুন অর রশীদ, এন্টি টেররিজম ইউনিটের খায়রুল ফজল, জিএমপির ডিবি-নর্থের মো. ইসমাইল হোসেন, এসবির কেপিআইয়ের মো. এমদাদুল হক, ১৪ এপিবিএন কক্সবাজারের সমীর চন্দ্র সূত্র ধর, যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আখতারুজ্জামান প্রধান, সিআইডির টিএইচবির মো. নান্নু মোল্লা এবং কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী রয়েছেন।
প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানোর নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, ‘জনস্বার্থে’ সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাঁদের অবসরে পাঠানো হয়েছে। আদেশ জারির সঙ্গে সঙ্গেই তা কার্যকর হয়েছে।
#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ
