

স্পোটস্ ডেক্স : ইয়ং টাইগার অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ এ দুর্দান্ত সাফল্য অর্জন করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মৌলভীবাজার অনূর্ধ্ব-১৬ জেলা দল। সারা টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স ও দলগত ঐক্যের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে তারা।
দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রতিভাবান খেলোয়াড় রেজুয়ান মজুমদার রোমান। তার অসাধারণ ব্যাটিং ও মাঠের লড়াকু মানসিকতা দলের জয়ে বড় অবদান রাখে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার পারফরম্যান্স দর্শক ও ক্রীড়া বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে।
দলের এই ঐতিহাসিক অর্জনের পেছনে বড় ভূমিকা রয়েছে কোচ মামুন চৌধুরী এর। তার অভিজ্ঞ কোচিং, কৌশলগত পরিকল্পনা ও খেলোয়াড়দের সঠিক দিকনির্দেশনা মৌলভীবাজার দলকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি দলের ম্যানেজারের দক্ষ ব্যবস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে দল পুরো টুর্নামেন্টে ছিল সুসংগঠিত ও আত্মবিশ্বাসী।
এই জয়ের মাধ্যমে মৌলভীবাজার জেলা শুধু জাতীয় ক্রিকেট অঙ্গনেই নয়, ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরির ক্ষেত্রেও নিজের সক্ষমতার প্রমাণ দিল। ক্রীড়ামোদী মানুষ ও স্থানীয় ক্রীড়া সংগঠনের মাঝে এই সাফল্য ব্যাপক আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।
মৌলভীবাজার অনূর্ধ্ব-১৬ জেলা দলের এই চ্যাম্পিয়ন হওয়া জেলার ক্রীড়া ইতিহাসে একটি স্মরণীয় ও গর্বের অধ্যায় হয়ে থাকবে।
