• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম


আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১

আপডেট টাইম: November 22, 2024 10:26 pm




আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ আসামীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো- আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকার হাবিব উল্লাহর ছেলে আনোয়ার মিয়া।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান জানান- আজমিরীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর -৯০/১২ আজমিরীগঞ্জ এর আসামী আনোয়ার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শেষে গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।