• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম


আজীবন সম্মাননা স্মারকে ভূষিত হলেন সাংবাদিক আহমদ আজাদ

আপডেট টাইম: January 21, 2025 6:44 pm




দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ লাইভ ডটকম’র বিশেষ প্রতিনিধি হিসেবে বিভিন্ন বিষয়ে সমস্যা ও সম্ভাবনার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাজের স্বীকৃতি স্বরূপ ‘আজীবন সম্মাননা স্মারকে’ ভূষিত হয়েছেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ।

এ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন- সাংবাদিকতা জীবনের অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। দেশের বিভিন্ন পর্যায়ের প্রথম সারির গণমাধ্যমে কাজ করে এসেছি এবং করছি। সাংবাদিকদের নিয়ে প্রাণের সংগঠন প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। জাতীয়ভাবে সাংবাদিকতায় স্থানীয় সরকার পুরস্কার ২০১৩ পেয়েছি। এবার সেরা প্রতিনিধি হিসেবে bd24live.com এর আজীবন সম্মাননা স্মারক পেয়েছি।

এটা ছিলো ব্যতিক্রম অনুভূতি। সাংবাদিকতার ৩০ বছর পূর্তিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন বিডি২৪লাইভ ডটকম’র পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি।

পাশাপাশি পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চাই। যাহাতে পেশাগত অভিজ্ঞতাকে মলাটবদ্ধ করে কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি। আপনাদের সকলের দোয়া উৎসাহ উদ্দীপনাই কর্মক্ষেত্রে সাহসের যোগান দিতে পারে। এই বয়সে এসেও তারণ্যের যোগান পেয়েছি। সবসময় সততার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছি এবং এমন ধারা অব্যাহত থাকবে।