

স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী এবং সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আজাদ বক্ত স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন এবং শিক্ষার্থী বৈশাখী দাস।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ, প্রতিষ্ঠাতা সদস্য নজরুল ইসলাম, বিএনপি নেতা আলম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, আংগুর চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মহসিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
