

মৌলভীবাজারে কাগাবলা ইউপি জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) কাগবলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে আয়োজিত ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়েজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সবেক আমির ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান।
ইউনিয়ন সেক্রেটারি মোঃ জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির ফখরুল ইসলাম, সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, যুব বিভাগের সদর উপজেলা সভাপতি সাকিবুর রহমান মেরাজ, কাগাবলা ইউনিয়ন চেয়ারম্যান সালেহ আহমদ, কাগাবলা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল মুকিত চৌধুরী,
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কাগাবলা ইউপি জামায়াতে ইসলামীর সহ সভাপতি অলিউর রহমান তালুকদার, সহকারি সেক্রেটারি সুমন আহমদ,ও আব্দুল করিম ফজিলত, ২ নং ওয়ার্ড সভাপতি ৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল আহাদ হেলালী,৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনজরুল ইসলাম নয়ন সহ প্রমুখ।
