

রাজনীতির মাঠে একত্রিত হওয়ার সুযোগ যেন মিলনমেলায় রূপ নিলো মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শেরপুর বাজারের রিমি কমিউনিটি সেন্টার ভরে ওঠে নেতাকর্মীদের উপস্থিতিতে।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামান আহমেদ সুমন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
বিশেষ অতিথিদের তালিকাও ছিলো জমজমাট- জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, গাজী জাবেদ, আব্দুল মুমিন, আমিরুল ইসলাম সাহেদ, নুরুল ইসলাম, সাফিউর রহমান জুসেফ ও মনসুর আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ সাফিন, সদস্য মুহিবুর রহমান মিন্টু, শেখ জুয়েল আহমেদ, সেজিম আহমেদ।
শুধু স্বেচ্ছাসেবক দল নয়- জেলা কৃষক দলের সজলু তালুকদার ও মোঃ মহসিন আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমেদও অংশ নেন সভায়।
নেতারা বক্তৃতায় সংগঠনকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান, আর কর্মীরা শ্লোগান আর করতালিতে জানান দেন- খলিলপুরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে।
