

গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ সূচক মতামত দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সার্বিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই গণভোটের ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
